শিক্ষার্থীদের পিকনিকের বাস উল্টে আহত ৫০
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নারায়ণগঞ্জের রূপগঞ্জে গতকাল বুধবার একটি কিন্ডারগার্টেন স্কুলের পিকনিকের বাস উল্টে খাদে পড়ে শিশু শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকসহ ৫০ জন আহত হয়েছেন।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে ভুলতা পুলিশ ফাঁড়ির সহকারী উপপরিদর্শক (এএসআই) সফিক আহামেঞ্চদ জানান, আড়াইহাজার উপজেলার কালীবাড়ী এলাকার নলেজ কিন্ডারগার্টেন স্কুল কর্তৃপক্ষ নন্দন পার্কে পিকনিকের আয়োজন করে। বেলা ১১টার দিকে পিকনিকের বাসটি (ঢাকা মেট্রো ব-০২-০০৭৭) আমলাব এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এতে বাসে থাকা শিশু শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকসহ অন্তত ৫০ আহত হয়েছেন। পরে স্থানীয় লোকজন এসে তাঁদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।