প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নওগাঁ জিলা স্কুলের প্রধান শিক্ষক নাসরিন বানু তাঁর বিদ্যালয়ের দশম শ্রেণীর সব শিক্ষার্থীর বনভোজনে যাওয়া ও চাঁদা দেওয়া বাধ্যতামূলক করেছেন বলে অভিযোগ উঠেছে।নাম প্রকাশ না করার শর্তে নওগাঁ জিলা স্কুলের দশম শ্রেণীর একাধিক শিক্ষার্থী জানায়, চলতি মাসের বেতন নেওয়ার আগে ১০ জানুয়ারি দশম শ্রেণীর শ্রেণীশিক্ষক এম এ হামিদ মৌখিকভাবে তাদের ৫০০ টাকা হারে বনভোজনের চাঁদাসহ মাসিক বেতন পরিশোধের নোটিশ দেন। প্রথম দিনে অনেকে চাঁদা ছাড়া মাসিক বেতন ও সেশন ফি জমা দিতে চেয়েছিল, কিন্তু এম এ হামিদ ওই দিন চাঁদা ছাড়া কোনো শিক্ষার্থীর বেতন নেননি। বৃহস্পতিবার তাদের কাছ থেকে ৫০০ টাকা চাঁদাসহ বেতন ও সেশন ফি জমা নেন।প্রধান শিক্ষক জানান, দশম শ্রেণীর শিক্ষার্থীদের কাছ থেকে শিক্ষা সফরের ফিবাবদ ৫০০ টাকা করে আদায় করা হচ্ছে।