শিক্ষার্থীদের বরণ ও বিদায় অনুষ্ঠান করল এনইউবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নর্দান বিশ্ববিদ্যালয় বাংলাদেশের (এনইউবি) ফার্মেসি বিভাগের নতুন শিক্ষার্থীদের বরণ ও পুরোনোদের বিদায় উপলক্ষে বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে গতকাল সোমবার একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় শিক্ষার্থীদের মধ্যে বিশেষ কর্মশালা সনদ ও ‘বেস্ট স্টুডেন্ট অ্যাওয়ার্ড’ দেওয়া হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন এনইউবি ট্রাস্টের চেয়ারম্যান অধ্যাপক আবু ইউসুফ মো. আবদুল্লাহ। শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষায় অর্জনকৃত জিপিএ-৫ মানসম্মত শিক্ষার পরিধি নির্ধারণ করে না। মানসম্মত শিক্ষার জন্য ইচ্ছাশক্তিই যথেষ্ট। বিশ্বায়নের এ যুগে পৃথিবীর অন্যান্য দেশের সঙ্গে প্রতিযোগিতায় টিকে থাকতে মানসম্মত শিক্ষার কোনো বিকল্প নেই। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সানোফি বাংলাদেশ লিমিটেডের ইন্ডাস্ট্রিয়াল অ্যাফেয়ার্সের পরিচালক মইন উদ্দীন মজুমদার, ভারপ্রাপ্ত উপাচার্য এ ডব্লিউ এম আবদুল হক, সহ-উপাচার্য আনোয়ারুল করীম, প্রাক্তন উপাচার্য এম সামছুল হক, ফার্মেসি বিভাগের উপদেষ্টা আবুল হাসনাত, বিভাগীয় প্রধান হারুন-আর-রশীদ, কোষাধ্যক্ষ আনোয়ার হোসাইনসহ আরও অনেকে। পরে অতিথি দল বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি বিভাগের আধুনিক শ্রেণিকক্ষ, ল্যাবরেটরি, ল্যাবলেটরি যন্ত্রাংশ, ডিজিটাল গ্রন্থাগার ও কম্পিউটার ল্যাব পরিদর্শন করে।