শিক্ষার্থীদের বিক্ষোভ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রংপুর জিলা স্কুলের পদার্থবিদ্যার শিক্ষক কামরুজ্জামানকে বদলি করার প্রতিবাদে শিক্ষার্থীরা গতকাল বিক্ষোভ করেছে। এই শিক্ষককে বদলির কারণে বিদ্যালয়ের দিনের পালায় পদার্থবিদ্যার শিক্ষক থাকলেন না। বিদ্যালয় সূত্র জানায়, গত রোববার সন্ধ্যার পর পদার্থবিদ্যার সহকারী শিক্ষক কামরুজ্জামানের বদলির আদেশ হয়েছে। তাঁকে কুড়িগ্রাম সরকারি বালক উচ্চবিদ্যালয়ে বদলি করা হয়েছে। তাঁর স্থানে পদার্থবিদ্যার শিক্ষক না এসে একজন সমাজবিজ্ঞানের শিক্ষককে ওই বিদ্যালয়ে দেওয়া হয়েছে। গতকাল দিনের পালার শিক্ষার্থীরা বিদ্যালয়ে এসে জানতে পারে, পদার্থবিজ্ঞান পড়ানোর কোনো শিক্ষক নেই। এতে ক্ষুব্ধ শিক্ষার্থীরা বিদ্যালয় মাঠে বিক্ষোভ করে। এরপর তারা বেলা তিনটার দিকে বিক্ষোভ মিছিল বের করে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় বিদ্যালয়ে আসে।