প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মৌলভীবাজারের দিলদারপুর উচ্চবিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারকারীদের শাস্তি এবং লেখাপড়ার পরিবেশ রক্ষার দাবিতে গতকাল বুধবার ইউএনওর উপস্থিতিতে বিক্ষোভ করেছে। এদিকে শিক্ষাপ্রতিষ্ঠানটিতে লেখাপড়ার পরিবেশ নষ্টের ঘটনায় গত মঙ্গলবার বিকেলে পরিচালনা পর্ষদের সভায় তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। ইউএনও হাফিজুর রহমান চৌধুরী শিক্ষার্থীদের বিক্ষোভ ও তদন্ত কমিটি গঠনের সত্যতা নিশ্চিত করে জানান, কমিটির প্রতিবেদন পেলে দায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।উল্লেখ্য, গত মঙ্গলবার প্রথম আলোয় ‘শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদ, কুলাউড়ায় স্কুলশিক্ষার্থীদের মানববন্ধন, স্মারকলিপি’ শিরোনামে একটি সংবাদ প্রকাশিত হয়।