প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় স্থাপনসহ চার দফা দাবিতে বরিশালে কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউটের শিক্ষার্থীরা ক্লাস বর্জন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন। দাবি পূরণ না হলে কঠোর কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারি দেন শিক্ষার্থীরা। গতকাল বুধবার সকাল সাড়ে ১০টার দিকে জেলার বাবুগঞ্জ উপজেলার রহমতপুর কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউটের শিক্ষার্থীরা ক্লাস বর্জন করে ওই বিক্ষোভ কর্মসূচি পালন করেন। দুপুর ১২টায় বরিশাল কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউটে বিক্ষোভ সমাবেশ করেন। অন্যান্য দাবির মধ্যে রয়েছে স্নাতক পর্যায়ে ভর্তির সুযোগ, মৌখিকভাবে ঘোষিত কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউটের শিক্ষকদের দ্বিতীয় শ্রেণির মর্যাদা প্রদান এবং সব শিক্ষার্থীকে উপবৃত্তির আওতায় নিয়ে আসা।