শিক্ষার্থীদের বিরুদ্ধে দুটি মামলা ১৭ জন গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বেসরকারি স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে ভাঙচুর, অগ্নিসংযোগ ও পুলিশের ওপর হামলার ঘটনায় ২৩ শিক্ষার্থীসহ অজ্ঞাতনামা বেশ কিছু ছাত্রের বিরুদ্ধে দুটি মামলা করা হয়েছে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ও পুলিশ রমনা থানায় মামলা দুটি করে। এসব মামলায় ১৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এদিকে গতকাল বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের পরিস্থিতি ছিল শান্ত। সব ক্লাস ও পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। গত বুধবার সম্পূর্ণ ফি না দিয়ে পরীক্ষা দিতে দেওয়ার দাবিতে বিশ্ববিদ্যালয়টিতে আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে পুলিশ ও র‌্যাবের সংঘর্ষে অন্তত ৬০ জন আহত হয়।বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের দাবি, বিবিএ প্রোগ্রামের সৈয়দ মাহবুব হাসান, নাজমুল হাসান, মইনুর রহমান চিশতি, আসিবুর রহমান, ফিল্ম অ্যান্ড মিডিয়া বিভাগের সজীব কায়সার (মিথুন) এবং ফয়সালসহ ২০-২৫ জন বহিরাগত বিশ্ববিদ্যালয়ে ভাঙচুর চালান। তাঁরা বিশ্ববিদ্যালয়ের হিসাব শাখা থেকে দুই লাখ টাকাও ছিনিয়ে নেন। এই অভিযোগে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বুধবার রাতে রমনা থানায় একটি মামলা করে।