শিক্ষার্থীদের বৃত্তি দিল সিজেটএম
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রামের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের গরিব ও মেধাবী শিক্ষার্থীদের গতকাল শুক্রবার বৃত্তি দিয়েছে সামাজিক প্রতিষ্ঠান সেন্টার ফর জাকাত ম্যানেজমেন্ট (সিজেটএম)। চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ১০ জন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ৭০ জন, চট্টগ্রাম মেডিকেল কলেজের চারজন, চট্টগ্রাম ভেটেরিনারি বিশ্ববিদ্যালয়ের একজনসহ স্নাতক পর্যায়ের ৮৫ জন শিক্ষার্থীকে এই শিক্ষাবৃত্তি দেওয়া হয়।চট্টগ্রাম মেট্রোপলিটন সাংবাদিক সমিতি মিলনায়তনে আনুষ্ঠানিকভাবে শিক্ষার্থীদের মধ্যে বৃত্তির টাকা বিতরণ করা হয়। এ বৃত্তির অর্থায়ন করে একে খান ফাউন্ডেশন।