প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পুরান ঢাকার হাজারীবাগের গজমহল ট্যানারি উচ্চবিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থীদের শহীদ শেখ ফজলুল হক মণি স্মৃতি ট্রাস্ট বৃত্তি দেওয়া হয়েছে৷ গতকাল বুধবার দুপুরে বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া পুরস্কার বিতরণী অনুষ্ঠানে এ বৃত্তি দেওয়া হয়৷ বৃত্তি পেয়েছে বিদ্যালয়ের ষষ্ঠ থেকে দশম শ্রেণির ২৮ জন শিক্ষার্থী৷
বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ও ১৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মো. সেলিমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঢাকা-৭ আসনের সাংসদ শেখ ফজলে নূর তাপস৷