শিক্ষার্থীদের ভয় দূর করতে হচ্ছে 'আনন্দ ক্লাস'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চাঁদপুরের কচুয়া উপজেলার ভূঁইয়ারা উচ্চবিদ্যালয়ে ‘সন্ত্রাসী’ হামলায় ভীতসন্ত্রস্ত শিক্ষার্থীদের ভয় কাটাতে শুরু হয়েছে ‘আনন্দ ক্লাস’। গতকাল বৃহস্পতিবার থেকে এক ঘণ্টার এই ক্লাস শুরু করেছে স্কুল কর্তৃপক্ষ।
বিদ্যালয় পরিচালনা কমিটি সূত্রে জানা গেছে, প্রতি বৃহস্পতিবার বেলা একটা থেকে দুইটা পর্যন্ত বাড়তি এক ঘণ্টা আনন্দ ক্লাস চলবে।
গতকাল দেড়টার দিকে ওই বিদ্যালয়ে গিয়ে দেখা যায়, প্রতিটি ক্লাসে শিক্ষার্থীরা আনন্দ করছে। কেউ গান গাইছে, কেউ কবিতা আবৃত্তি করছে, কেউ বা কৌতুক শোনাচ্ছে। এ সময় শ্রেণিশিক্ষকদেরও উপস্থিত থাকতে দেখা যায়।
সন্ত্রাসী হামলায় আহত হয়েছিল অষ্টম শ্রেণির ছাত্র ফাহিম। সে জানায়, ‘আমি আর ভয় পাই না। এখন থেকে নিয়মিত ক্লাসে আসব।’ দশম শ্রেণির ফারজানাকে দেখা গেল ক্লাসের সবাইকে দেশাত্মবোধক গান শোনাতে।
প্রধান শিক্ষক দুলাল চন্দ্র সরকার বলেন, সন্ত্রাসী হামলার পর শিক্ষার্থীদের মধ্যে ভীতি দূর হয়নি। এ জন্য বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটি স্থানীয় প্রশাসনের সঙ্গে আলোচনা করে আনন্দ ক্লাস নেওয়ার প্রস্তাব দেয়।
চাঁদা না পেয়ে কচুয়ার স্কুলে যুবলীগ কর্মীদের হামলাযুবলীগ কর্মী পরিচয়ে ওই এলাকার একদল যুবক ১৪ আগস্ট ভূঁইয়ারা উচ্চবিদ্যালয়ে গিয়ে জাতীয় শোক দিবসের অনুষ্ঠান করার জন্য ১৫ হাজার টাকা চাঁদা দাবি করে। চাঁদা না দেওয়ায় তারা প্রধান শিক্ষক দুলাল চন্দ্র সরকার ও সহকারী শিক্ষক ফজলুর রহমানকে লাঞ্ছিত করে। এ ঘটনায় ১৬ আগস্ট বিদ্যালয়ের শিক্ষার্থীরা প্রতিবাদ জানিয়ে মিছিল করলে সন্ত্রাসীরা অস্ত্রশস্ত্র ও লাঠিসোঁটা নিয়ে তাদের ওপর হামলা চালায়। এতে কমপক্ষে ৪০ শিক্ষার্থী আহত হয়।