চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) ৩৭তম ব্যাচের র্যাগ ডের অনুষ্ঠান নিয়ে সংশয় দেখা দিয়েছে। কমিটি গঠন নিয়ে শিক্ষার্থীদের মধ্যে দুটি পক্ষ হয়ে যাওয়ায় এ সংশয় দেখা দিয়েছে বলে জানা গেছে।প্রশাসন সূত্রে জানা গেছে, ৩৭তম ব্যাচের র্যাগ ডের অনুষ্ঠান উপলক্ষে গত ৬ জানুয়ারি শিক্ষার্থীদের এক বৈঠকে মো. ফিরোজ আলমকে আহ্বায়ক করে ২৮ সদস্যের একটি কমিটি করা হয়। পরে অন্তর্কলহের জের ধরে কমিটি দুটি পক্ষে বিভক্ত হয়ে পড়ে। উভয়পক্ষ প্রশাসনের সঙ্গে যোগাযোগ চালিয়ে যাচ্ছে।ছাত্রকল্যাণ পরিচালক মো. তাজুল ইসলাম প্রথম আলোকে বলেন, ‘র্যাগ ডে পালনের জন্য শিক্ষার্থীদের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো কমিটির নাম জমা দেওয়া হয়নি। শিক্ষার্থীরা দুটি পক্ষে ভাগ হয়েছে কি না, আমি জানি না।’ কয়েকজন শিক্ষার্থী জানান, অন্তর্কলহের কারণে ৩৫তম ব্যাচের শিক্ষার্থীরা তিনটি পক্ষে বিভক্ত হয়ে পড়েন। এ কারণে তাঁরা র্যাগ অনুষ্ঠান করতে পারেননি। এবারও একই সমস্যা। তাই এই ব্যাচের র্যাগ নিয়ে সন্দেহ দেখা দিয়েছে।