শিক্ষার্থীদের মধ্যে শিক্ষা উপকরণ বিতরণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জামালপুরের সরিষাবাড়ী উপজেলার বাটিকামারী উচ্চবিদ্যালয় মাঠে গত শনিবার সকালে আবদুর রহিম তরফদার শিক্ষা বৃত্তির আওতায় গরিব ও মেধাবী শিক্ষার্থীদের মধ্যে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে।

ঢাকার বেসরকারি সংগঠন সোহাগ সমাজকল্যাণ ফাউন্ডেশন সূত্রে জানা গেছে, উপজেলার আওনা ইউনিয়নের ছয়টি শিক্ষাপ্রতিষ্ঠানের ২৩ জন গরিব ও মেধাবী শিক্ষার্থীর প্রত্যেককে শিক্ষা উপকরণ হিসেবে ১২টি খাতা, ১৬টি কলম, ইংরেজি ব্যাকরণ বই, স্কুলব্যাগ ও নগদ ৫০০ টাকা দেওয়া হয়েছে। প্রতিষ্ঠানগুলো হলো বাটিকামারী উচ্চবিদ্যালয়, কাবারিয়াবাড়ী উচ্চবিদ্যালয়, পঞ্চাশী উচ্চবিদ্যালয়, দৌলতপুর উচ্চবিদ্যালয়, দৌলতপুর ফাজিল মাদ্রাসা ও পঞ্চাশী রেজাউল হক দাখিল মাদ্রাসা।

শিক্ষা উপকরণ বিতরণে প্রধান অতিথি ছিলেন শিল্প মন্ত্রণালয়ের যুগ্ম সচিব লুৎফর রহমান। উপস্থিত ছিলেন আওনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বেল্লাল হোসেন প্রমুখ।