শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষে নোয়াখালী ম্যাটস বন্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নোয়াখালী চিকিৎসা সহকারী প্রশিক্ষণ বিদ্যালয়ে (ম্যাটস) তুচ্ছ বিষয়কে কেন্দ্র করে দুই দল শিক্ষার্থীর মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে অন্তত ১০ জন আহত হয়েছেন। এ ঘটনার পর কর্তৃপক্ষ জরুরি বৈঠক করে ১৫ আগস্ট পর্যন্ত বিদ্যালয় বন্ধ ঘোষণা করেছে।সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, আবাসিক হলের খাবারের মান নিয়ে ৪ আগস্ট দ্বিতীয় বর্ষের শিক্ষার্থীদের সঙ্গে তৃতীয় বর্ষের শিক্ষার্থীদের কথাকাটাকাটি হয়। এর জের ধরে শনিবার দুপুরে দ্বিতীয় বর্ষের একদল ছাত্র রড ও লাঠিসোঁটা নিয়ে তৃতীয় বর্ষের ছাত্র আবদুর রব, মোতালেব ও আবদুর রহমানকে মারধর করে। পরে সহকারী হোস্টেল সুপার রুহুল আমিনের হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হয়।প্রত্যক্ষদর্শীরা জানান, ওই ঘটনার জের ধরে দুই বর্ষের শিক্ষার্থীদের মধ্যে গতকাল সকালে আবারও সংঘর্ষ বাধে। এ সময় হোস্টেলের দুটি কক্ষ ভাঙচুর করা হয়। এতে উভয় পক্ষের সাতজন আহত হন। সদর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনার পরপরই কর্তৃপক্ষ জরুরি বৈঠকে বসে এক সপ্তাহের জন্য বিদ্যালয় বন্ধ ঘোষণা করে। আবাসিক ছাত্রদের গতকাল বিকেল পাঁচটার মধ্যে এবং ছাত্রীদের আজ সোমবার সকাল ১০টার মধ্যে হল ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে।