প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সুনামগঞ্জের ধরমপাশা উপজেলার কান্দাপাড়া ও নোয়াগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয়, চতুর্থ ও পঞ্চম শ্রেণির ২৫০ শিক্ষার্থীর প্রত্যেককে বিনা মূল্যে একটি করে সিদ্ধ ডিম বিতরণ করা হয়েছে। প্রাণিসম্পদ সেবা সপ্তাহ উপলক্ষে গতকাল মঙ্গলবার দুপুরে পৃথক সময়ে ওই দুটি বিদ্যালয়ে উপজেলা প্রাণিসম্পদ দপ্তর অনুষ্ঠানের আয়োজন করে। ডিমের গুণগত পুষ্টি মানের সম্পর্কে শিক্ষার্থীদের মধ্যে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে অনুষ্ঠানে বক্তব্য দেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোসাহিদ তালুকদার, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মো. আবদুর রহিম মিয়া, ভেটেরিনারি সার্জন উৎপল কুমার সরকার, বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভাপতি মির্জা শাহ কামাল, খোকন মিয়া, প্রধান শিক্ষক রাকেশ চন্দ্র পাল, আবদুর রাজ্জাক প্রমুখ।