শিক্ষার্থীদের মাঝে চেক বিতরণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পঞ্চগড়ে দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে ১০ লাখ টাকার চেক বিতরণ করা হয়েছে। পঞ্চগড় শিক্ষা ও সংস্কৃতি ট্রাস্টের উদ্যোগে গতকাল শনিবার সকালে পঞ্চগড় সরকারি মিলনায়তনে জেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ৪৮২ জন শিক্ষার্থীকে এই সুবিধা দেওয়া হয়। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ট্রাস্টের প্রতিষ্ঠাতা ও পঞ্চগড়ের সাবেক জেলা প্রশাসক মো. রবিউল ইসলাম। এ ছাড়া এতে সদর উপজেলা চেয়ারম্যান আনোয়ার সাদাত, পৌর মেয়র তৌহিদুল ইসলাম, এম আর সরকারি কলেজের উপাধ্যক্ষ দেলোয়ার হোসেন প্রধান উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোহাম্মদ সালাহউদ্দিন।