বিশ্বসাহিত্য কেন্দ্রের সভাপতি অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদ বলেছেন, শিক্ষার্থীদের অবশ্যই মাদক ও অলসতাকে ‘না’ বলতে হবে। নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার বিভিন্ন বিদ্যালয় ও কলেজ থেকে ২০১০ ও ২০১১ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে গতকাল শনিবার আবদুল্লাহ আবু সায়ীদ এ কথা বলেন। উপজেলা পরিষদ মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করে সোনারগাঁ সংঘ নামের একটি সংগঠন। সংগঠনটির সভাপতি মো. নূর আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের চেয়ারম্যান আবুল কাশেম মজুমদার, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের পরিদর্শক (কলেজ) সুকান্ত কুমার চন্দ, যুব উন্নয়ন অধিদপ্তরের সাবেক মহাপরিচালক ওয়ালিউর রহমান, সোনারগাঁ উপজেলা পরিষদের চেয়ারম্যান মোশাররফ হোসেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাগরিকা নাসরিন, সমাজকর্মী মনির হোসেন, আলী হায়দার সালাউদ্দিন প্রমুখ।