প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফি বাড়ানোর প্রতিবাদে মানববন্ধন করেছেন রাঙামাটি সরকারি কলেজের শিক্ষার্থীরা। গতকাল রোববার সকালে কলেজের শহীদ মিনার চত্বরে এ কর্মসূচি পালন করা হয়। এ সময় রাঙামাটি কলেজ ছাত্র ইউনিয়নের আহ্বায়ক অভিজিৎ বড়ুয়ার সভাপতিত্বে বক্তব্য দেন কাজী সাদ্দাম হোসেন, মিশু দে, অপু সেন, সুপ্রিয় তঞ্চঙ্গ্যা। তাঁরা বলেন, সরকার শিক্ষার খাতকে সবচেয়ে গুরুত্ব দিচ্ছে এ রকম বক্তব্য দিলেও বাস্তবে সাধারণ শিক্ষার্থীদের ওপর খরচের বোঝা চাপিয়ে দিয়ে তাদের শিক্ষাজীবনকে অন্ধকারের দিকে ঠেলে দিচ্ছে। জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সম্প্রতি বিভিন্ন বিভাগের শিক্ষার্থীদের ফি বাবদ প্রায় ৭০০ টাকা বৃদ্ধি করেছে। রাঙামাটি প্রতিনিধি|