শিক্ষার্থীদের মানববন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা বিশ্ববিদ্যালয়ে দ্বিতীয় বার ভর্তি পরীক্ষা দেওয়ার সুযোগের দাবিতে গতকাল সোমবার নীলফামারীর চৌরঙ্গী মোড়ে এক ঘণ্টার মানববন্ধন করেছেন ভর্তি-ইচ্ছুক শিক্ষার্থীরা। বেলা সাড়ে ১১টা থেকে স্থানীয় ওই কর্মসূচির আয়োজন করা হয়। সেখানে এক সংক্ষিপ্ত সমাবেশে বক্তৃতা করেন আন্দোলনরত শিক্ষার্থী নূরুজ্জামান, ফয়সাল আহমেদ, হ্যাপী আক্তার, বৃষ্টি রায়, নিপা রায়, নাজমুল হোসেন, শাহেদ আহমেদ প্রমুখ। বক্তারা বলেন, ‘পূর্ব ঘোষণা ছাড়াই ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ দ্বিতীয় বার ভর্তি পরীক্ষা দেওয়ার সুযোগ বন্ধ করার সিদ্ধান্তে আমাদের শিক্ষাজীবন বিপন্ন হওয়ার পথে।’ নীলফামারী প্রতিনিধি