শিক্ষার্থীদের মানববন্ধন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
উচ্চশিক্ষার সুযোগসহ চার দফা দাবিতে নীলফামারীতে মানববন্ধন করেছে ডিপ্লোমা মেডিকেল শিক্ষার্থীরা। গতকাল রোববার সকালে শহরের চৌরঙ্গী মোড়ে অনুষ্ঠিত ঘণ্টাব্যাপী মানববন্ধনে প্রায় তিন শতাধিক শিক্ষার্থী অংশ নেন। এরপর জেলা প্রশাসক ও সিভিল সার্জনকে স্মারকলিপি দেন তাঁরা। মানববন্ধন চলার সময় বক্তব্য দেন বাংলাদেশ ডিপ্লোমা মেডিকেল স্টুডেন্ট অ্যাসোসিয়েশন জেলা শাখার সভাপতি বিপ্লব ইসলাম প্রমুখ।