প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
‘ক্যারি অন সিস্টেম’ পুনর্বহালের দাবিতে গতকাল সোমবার সিলেট নগরে মিছিল করেছেন একটি সরকারি ও চারটি বেসরকারি মেডিকেল কলেজের শিক্ষার্থীরা। সিলেট কেন্দ্রীয় শহীদ মিনার থেকে দুপুর সাড়ে ১২টায় মিছিলটি শুরু হয়ে দরগাগেট এলাকায় অবস্থিত সিভিল সার্জন কার্যালয়ে গিয়ে শেষ হয়। পরে সেখানে শিক্ষার্থীরা সিভিল সার্জন মো. হাবিবুর রহমানের মাধ্যমে স্বাস্থ্যমন্ত্রী বরাবর স্মারকলিপি দেন।