শিক্ষার্থীদের মিছিলে নিল বিএনপি!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হরতাল চলাকালে গতকাল বৃহস্পতিবার বিএনপির বিরুদ্ধে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর পাইলট উচ্চবিদ্যালয়ের শিক্ষার্থীদের শ্রেণীকক্ষ থেকে বের করে হরতালের পক্ষে মিছিল করতে বাধ্য করানোর অভিযোগ উঠেছে।প্রত্যক্ষদর্শী ও বিদ্যালয় কর্তৃপক্ষ জানায়, হরতাল চলাকালে গতকাল সকাল থেকেই উপজেলা বিএনপি ও এর সহযোগী সংগঠন হরতালের সমর্থনে পৌর শহরে মিছিল করতে থাকে। আনুমানিক বেলা ১১টার দিকে মিছিলটি ওই বিদ্যালয়ের গেটে পৌঁছালে বিএনপির ২৫-৩০ জন নেতা-কর্মী আচমকা শিক্ষা-প্রতিষ্ঠানটিতে ঢুকে পড়ে শ্রেণীকক্ষগুলো থেকে জোর করে শিক্ষার্থীদের বের করে আনেন। প্রধান শিক্ষক আবু মোছা বলেন, ‘দুঃখজনক হলো, হরতালকারীদের কেউ আমাদের কাছ অনুমতি নেওয়ারও প্রয়োজন মনে করেনি।’ তবে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. মলাই মিয়া বলেন, ‘আমরা কোনো শিক্ষার্থীকে বিদ্যালয় থেকে বের করে আনিনি। শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে আমাদের মিছিলে যোগ দিয়েছে।’