শিক্ষার্থীদের শপথ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নড়াইলের লোহাগড়া উপজেলার জয়পুর ইউনিয়নের চাচই-ধানাইড় মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা দুর্নীতির বিরুদ্ধে শপথ নিয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে বিদ্যালয় মিলনায়তনে শপথ অনুষ্ঠান হয়। এতে প্রায় ৪০০ শিক্ষার্থী অংশ নেয়। দুর্নীতি দমন কমিশনের তত্ত্বাবধানে ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির উদ্যোগে এ অনুষ্ঠান হয়। শপথবাক্য পাঠ করান উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি অরবিন্দ আচার্য। দুর্নীতি প্রতিরোধ সপ্তাহ-২০১৬ উদ্যাপন উপলক্ষে এ অনুষ্ঠান হয়। এর আগে সততা সংঘের সমাবেশ হয়। এতে বক্তব্য দেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা কাজী মোস্তাইনবিল্লাহ, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. শামীম রেজা, বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফকির ওহিদুজ্জামান, শিক্ষক ইকবাল হুসাইন ও শিক্ষার্থী প্রত্যাশা রহমান।