প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চাঁদপুরের হাজীগঞ্জ মডেল পাইলট হাইস্কুল অ্যান্ড কলেজের দুই হাজার শিক্ষার্থী বাল্যবিবাহ না করার শপথ নিয়েছে। গতকাল শনিবার সকালে বিদ্যালয় প্রাঙ্গণে শিক্ষার্থীদের শপথবাক্য পাঠ করান অধ্যক্ষ মো. আবু ছাইদ। শপথ অনুষ্ঠানে প্রতিষ্ঠানের সহকারী প্রধান শিক্ষক হোসাইনুল আজমসহ অন্য শিক্ষক-শিক্ষিকারা উপস্থিত ছিলেন। প্রতিষ্ঠানের অধ্যক্ষ মো. আবু ছাইদ জানান, শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশ অনুযায়ী শিক্ষার্থীদের বাল্যবিবাহের কুফল সম্পর্কে সচেতন করার জন্য এ শপথবাক্য পাঠ করানো হয়েছে।