শিক্ষার্থীদের শপথ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দুর্নীতি প্রতিরোধ সপ্তাহ ২০১৭ উপলক্ষে ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে কুমিল্লার দাউদকান্দি উপজেলার ভয়েজার স্কুলের দুই শতাধিক শিক্ষার্থী ভবিষ্যতে দুর্নীতি না করার শপথ করে। এ সময় মানববন্ধন, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছে। দাউদকান্দি উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি (দুপ্রক) আজ রোববার সকাল নয়টায় এ অনুষ্ঠানের আয়োজন করে। উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি নূরুল গনি এতে সভাপতিত্ব করেন। অনুষ্ঠানে বক্তৃতা করেন স্কুলের প্রধান শিক্ষক মো. সুমন সরকার, সহকারী প্রধান শিক্ষক অধ্যাপক আবদুর রব প্রমুখ।