শিক্ষার্থীদের সংবর্ধনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নীলফামারীতে ২০১৫ সালের এসএসসি ও এইচএসসিতে জিপিএ-৫ পাওয়া ২৬৫ শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়া হয়েছে। গত শনিবার সন্ধ্যায় নীলফামারী শিল্পকলা একাডেমী মিলনায়তনে ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত নীলফামারীর শিক্ষার্থীদের সংগঠন নেটওয়ার্ক অব ইয়াং নীলফামারিয়ান (এনওয়াইএন) এ সংবর্ধনার আয়োজন করে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি কামরুজ্জামান। বক্তৃতা করেন মমতাজুল হক, দেওয়ান কামাল আহমেদ, শফিকুল আলম, মাহমুদুল ইসলাম, মদন মোহন রায়, গোলাম রব্বানী, মোকসেমুল হাকিম চৌধুরী, মুশফিক সালেহীন প্রমুখ।