প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পঞ্চগড় সরকারি বালিকা উচ্চবিদ্যালয় চত্বরে গতকাল সোমবার কৃতী শিক্ষার্থী সংবর্ধনা, বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন পঞ্চগড়-১ আসনের সাংসদ নাজমুল হক প্রধান। বিদ্যালয়ের প্রধান শিক্ষক রেখা রানী দেবীর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন জেলা শিক্ষা কর্মকর্তা শঙ্কর কুমার ঘোষ, অবসরপ্রাপ্ত জেলা শিক্ষা কর্মকর্তা জীবধন বর্মন, বিপি সরকারি উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক সহিদুল ইসলাম, জেলা শিশুবিষয়ক কর্মকর্তা মো. আক্তারুজ্জামান, কৃতী শিক্ষার্থী স্বীকৃতি রায়, মাইশা মমতাজ প্রমুখ।