শিক্ষার্থীদের সংবর্ধনা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বগুড়া শিবগঞ্জ উপজেলা রোকেয়া-ছাত্তার মাধ্যমিক উচ্চবিদ্যালয় থেকে গত তিন বছরের এসএসসি পরীক্ষায় জিপিএ ৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়েছে। গতকাল মঙ্গলবার বিদ্যালয়ের মাঠে এ উপলক্ষে সুধী সমাবেশের আয়োজন করা হয়। বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোলাম মোস্তফা এতে সভাপতিত্ব করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি আশিক মাহমুদ। বক্তব্য দেন আবদুর রাজ্জাক, হায়দার আলী, ইয়াছিন আক্তার, প্রাণ গোপাল মোহন্ত প্রমুখ।