শিক্ষার্থীদের সংবর্ধনা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রাথমিক সমাপনীতে জিপিএ-৫ পাওয়া জামালপুরের সরিষাবাড়ী উপজেলার নাছের উদ্দিন প্রি-ক্যাডেট অ্যান্ড হাইস্কুলের শিক্ষার্থীদের গতকাল সোমবার দুপুরে সংবর্ধনা দেওয়া হয়েছে। পৌরসভার শিমলা বাজারের এই প্রতিষ্ঠান থেকে ২০১৬ সালের প্রাথমিক সমাপনীতে ২৯ শিক্ষার্থী অংশ নেয়। তাদের সবাই জিপিএ-৫ পেয়েছে। বিদ্যালয় মাঠে পরিচালনা পর্ষদের উদ্যোগে সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাইয়েদ এ জেড মোরশেদ আলী।