শিক্ষার্থীদের সঙ্গে প্রতীকী অনশনে অভিভাবকেরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টাঙ্গাইলে মওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের খাদ্যপ্রযুক্তি ও পুষ্টিবিজ্ঞান বিভাগের (এফটিএনএস) শিক্ষার্থীদের অনশন অব্যাহত রয়েছে। অনশনে গুরুতর অসুস্থ শিক্ষার্থী মাইনুল হাসানকে উন্নত চিকিৎসার জন্য গতকাল ঢাকায় পাঠানো হয়েছে। এ ছাড়া অসুস্থ আরও ১৪ জন শিক্ষার্থীর চিকিৎসা চলছে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে।এদিকে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ অনশন ভঙ্গের কোনো পদক্ষেপ না নেওয়ায় শিক্ষার্থীদের অভিভাবকেরা গতকাল শুক্রবার অনশনস্থলে এসে এক ঘণ্টার প্রতীকী অনশন কর্মসূচি পালন করেছেন। কাল রোববার থেকে অভিভাবকেরাও আমরণ অনশন শুরু করবেন বলে এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। উল্লেখ্য, বিএসসি সম্মান ডিগ্রির পরিবর্তে প্রকৌশল ডিগ্রির দাবিতে বিশ্ববিদ্যালয়ের এফটিএনএস বিভাগের শিক্ষার্থীরা গত ১৪ মে থেকে টাঙ্গাইল শহীদ স্মৃতি পৌর উদ্যানের শহীদ স্মৃতিস্তম্ভের বেদিতে আমরণ অনশন করছেন।