শিক্ষার্থীদের সম্মেলন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লালমনিরহাট সদর উপজেলার রাজপুর উচ্চবিদ্যালয় মাঠে গতকাল শনিবার বিকেলে সনাতন ধর্মানুরাগী শিক্ষার্থীদের নিয়ে রংপুর বিভাগীয় শিক্ষার্থীদের সম্মেলন হয়। সম্মেলন উদ্যাপন পরিষদ রাজপুর, লালমনিরহাট শাখার আয়োজনে ওই সম্মেলনে প্রধান অতিথি ছিলেন ধর্ম-বিষয়ক মন্ত্রণালয়ের হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি রথীশ চন্দ্র ভৌমিক। প্রধান ধর্মীয় আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ইস্কন বাংলাদেশের সহসভাপতি শ্রীমৎ ভক্তিপ্রিয়ম্ গদাধর গোস্বামী মহারাজ। বক্তারা বলেন, বৈদিক শাস্ত্রের আলোকে বিজ্ঞানসম্মত আলোচনা ও ছাত্রছাত্রীদের বৈদিক সংস্কৃতির সঙ্গে পরিচিত করার জন্য এ সম্মেলনের আয়োজন করা হয়।