শিক্ষার্থীদের সাত দফা বাস্তবায়নের দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজার সরকারি মহিলা কলেজের বিভিন্ন সমস্যা নিরসনে গতকাল রোববার কলেজের ছাত্রীরা কক্সবাজার প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেছেন। বেলা ১১টায় ‘পূর্ণাঙ্গ ডিগ্রি কলেজ বাস্তবায়ন কমিটি’ আয়োজিত এই সম্মেলনে তাঁরা সাত দফা দাবি জানান।সংবাদ সম্মেলনে যে সাত দফা দাবি বাস্তবায়নের দাবি করা হয়েছে সেগুলো হচ্ছে কলেজে বাণিজ্য বিভাগ চালু, শিক্ষক-সংকটের নিরসন, শিক্ষকের নতুন পদ সৃষ্টি, ছাত্রীদের আবাসন-সমস্যা নিরসন, ছাত্রীদের জন্য কলেজবাস চালু, আবাসিক ছাত্রীদের জন্য চিকিত্সক নিয়োগ এবং ছাত্রী মিলনায়তন ও ক্যানটিন চালু। এসব দাবি বাস্তবায়নের জন্য ছাত্রীরা ১৩ মার্চ জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে মানববন্ধন কর্মসূচি পালনের ঘোষণা দেন।