প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
তুরাগ থানার অধীন অষ্টম শ্রেণির ৬০টি বৃত্তির মধ্যে এবার এককভাবে ৫৫টি অর্জন করেছে মাইলস্টোন স্কুলের শিক্ষার্থীরা। এর মধ্যে ২০টি ট্যালেন্টপুল বৃত্তির মধ্যে ১৮টি এবং ৪০টি সাধারণ বৃত্তির মধ্যে ৩৭টি বৃত্তি অর্জন করে নিজেদের শ্রেষ্ঠত্ব ধরে রেখেছে এই স্কুল। বৃত্তি পাওয়া এসব শিক্ষার্থীকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন মাইলস্টোনের প্রতিষ্ঠাতা ও উপদেষ্টা কর্নেল নুরন নবী (অব), অধ্যক্ষ মো. সহিদুল ইসলাম, প্রশাসনিক অধ্যক্ষ লেফটেন্যান্ট কর্নেল এম. কামালউদ্দিন ভূঁইয়া (অব) ও প্রশাসনিক পরিচালক মো. মাসুদ আলম। এক অভিনন্দন বার্তায় তাঁরা বলেন, সাফল্যের পথ ধরেই সামনের দিকে এগিয়ে যাচ্ছে মাইলস্টোন স্কুল। এই প্রতিষ্ঠান গুণগতমানের সেরা শিক্ষা প্রদানে আপসহীন।
বিজ্ঞপ্তি