শিক্ষার্থীদের সিইউএফএল কারখানা পরিদর্শন

বিজিসি ট্রাস্ট বিশ্ববিদ্যালয়ের ব্যাচেলর অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনের হিউম্যান রিসোর্স অ্যান্ড ম্যানেজমেন্টের শিক্ষার্থীরা চট্টগ্রাম ইউরিয়া ফার্টিলাইজার (সিইউএফএল) কারখানা পরিদর্শন করেন। বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কার্যক্রমের অংশ হিসেবে ১৫ অক্টোবর এই কারখানা পরিদর্শন অনুষ্ঠিত হয়। শিক্ষাভ্রমণটি তত্ত্বাবধান করেন বাণিজ্য অনুষদের সহকারী অধ্যাপক মো. কামাল উদ্দিন।
বিজিসি ট্রাস্ট বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের সিইউএফএেল স্বাগত জানান কারখানার উৎপাদন কর্মকর্তা পল্লব চৌধুরী। তিনি শিক্ষার্থীদের কারখানার বিভিন্ন বিভাগের সার্বিক কার্যক্রম সম্বন্ধে ধারণা দেন। হিউম্যান রিসোর্স অ্যান্ড ম্যানেজমেন্ট বিভাগের ৫০ জন শিক্ষার্থী এই কার্যক্রমে অংশ নেন। বিজ্ঞপ্তি।