শিক্ষার্থীদের সুন্দর সমাজ গড়তে হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী শফিক আহমেদ বলেছেন, জ্ঞানার্জনের পাশাপাশি শিক্ষার্থীদের মুক্তিযুদ্ধের চেতনায় সুন্দর সমাজ গড়তে হবে। দক্ষ ও চৌকস হতে হলে জ্ঞানার্জনের বিকল্প নেই। এ জন্য প্রচুর পড়াশোনা করতে হবে। শনিবার বিকেলে কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার শশীদল আলহাজ মুহাম্মদ আবু তাহের কলেজের নবীনবরণ ও সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। কলেজের সভাপতি মুহাম্মদ আবু তাহেরের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আমির হোসেন খান, কুমিল্লা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান কুণ্ডু গোপীদাস, কুমিল্লা জেলা প্রশাসক মো. জামাল হোসাইন, পুলিশ সুপার মো. শফিকুল ইসলাম, এশিয়াটিক সোসাইটি অব বাংলাদেশের সাধারণ সম্পাদক মাহফুজা খানম ও কলেজের অধ্যক্ষ সৈয়দ আবদুল কাইয়ুম।