শিক্ষার্থীদের 'গরু' আখ্যা দেওয়ার অভিযোগ, বিক্ষোভ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ময়মনসিংহের ত্রিশালে অবস্থিত জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের সহকারী রেজিস্ট্রার সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে শিক্ষার্থীদের ‘গরু’ আখ্যা দিয়ে স্ট্যাটাস দিয়েছেন বলে অভিযোগ করেছেন শিক্ষার্থীরা। এর প্রতিবাদে বিশ্ববিদ্যালয়টির শিক্ষার্থীরা গতকাল বুধবার ক্যাম্পাসে বিক্ষোভ করেছেন।
কয়েকজন শিক্ষার্থী বলেন, সোমবার রাতে বিশ্ববিদ্যালয়ের সহকারী রেজিস্ট্রার এহসান হাবীব ফেসবুকে লেখেন, ‘বিষয়টা প্রাইভেট-পাবলিক না। বিষয়টা হলো মেধার। যোগ্যতার। আপনি পাবলিকের গরু নেবেন, নাকি প্রাইভেটের মেধা নেবেন?’ পরদিন মঙ্গলবার তিনি অপর একটি স্ট্যাটাসে লিখেছেন, ‘পাবলিকের অনেক গরু প্রতিদিন আমি আমার বাড়ির মাঠে ঘাস খেতে দেখেছি।’ এর প্রতিবাদে গতকাল দুপুরে তাঁরা ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করেন।
সহকারী রেজিস্ট্রার খন্দকার এহসান হাবীব গতকাল বলেন, ‘আমি ষড়যন্ত্রের শিকার।’