শিক্ষার্থীদেরবিক্ষোভ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অনিয়মের অভিযোগে অধ্যক্ষের অপসারণের দাবিতে বিক্ষোভ করেছে বরগুনা পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা।

গতকাল শনিবার বেলা ১১টার দিকে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা অধ্যক্ষের কক্ষে তালা দিয়ে তাঁকে অবরুদ্ধ করে রাখে। পরে মূল ফটকে তালা লাগিয়ে ক্যাম্পাসের ভেতরে বিক্ষোভ করে তারা। খবর পেয়ে বরগুনা থানার পুলিশ ঘটনাস্থলে যায়। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) তদন্তের আশ্বাস দিলে শিক্ষার্থীরা অবরোধ তুলে নেয়।