শিক্ষার্থীর ওপর খসে পড়ল পলেস্তারা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা চলাকালে শিক্ষার্থীর গায়ের ওপর পলেস্তারা খসে পড়ার ঘটনা ঘটেছে। এতে কেউ আহত না হলেও পরীক্ষা কার্যক্রম ১০ মিনিটের জন্য বন্ধ ছিল।গতকাল বুধবার বিশ্ববিদ্যালয়ের সামুদ্রিক বিজ্ঞান ভবন-২-এর ১৩৩ নম্বর কক্ষে এ ঘটনা ঘটে। ভবনটি বিশ্ববিদ্যালয়ের প্রকৌশল দপ্তরের তালিকায় অন্যতম ঝুঁকিপূর্ণ ভবন হিসেবে চিহ্নিত। বিশ্ববিদ্যালয় সূত্র জানায়, গতকাল সামুদ্রিক ও নৌবিজ্ঞান ইনস্টিটিউটের তৃতীয় বর্ষের পূর্বনির্ধারিত ৩০৭ নম্বর কোর্সের পরীক্ষা চলছিল। সকাল ১০টায় এ পরীক্ষা শুরু হয়। দুপুর ১২টার দিকে মোরশেদ নামের এক শিক্ষার্থীর গায়ের ওপর বেশ কয়েক টুকরা পলেস্তারা খসে পড়ে। এতে তিনি সামান্য ব্যথা পান। ইনস্টিটিউটের সহযোগী অধ্যাপক শেখ আফতাব উদ্দীন বলেন, পলেস্তারা খসে পড়লেও কেউ তেমন আহত হননি। পরে পরীক্ষাও অনুষ্ঠিত হয়েছে।