শিক্ষার্থীর মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দিনাজপুরের মোহনপুরে আত্রাই নদীতে ডুবে গতকাল শুক্রবার দুপুর ১২টায় নিতেশ আগরওয়ালা নামে দিনাজপুর জিলা স্কুলের নবম শ্রেণীর এক শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিতেশের বাবা গোপী কিষণ আগরওয়ালা দিনাজপুর শহরের মালদহপট্টি এলাকার কাপড় ব্যবসায়ী। শুক্রবার স্কুল ছুটির দিনে বন্ধুদের সঙ্গে খেলতে যাওয়ার কথা বলে নাশতা খেয়ে সকাল নয়টার দিকে নিতেশ বাসা থেকে বেরিয়ে যায়। দুপুর ১২টার পর বাসা থেকে প্রায় ১৫ কিলোমিটার দূরে মোহনপুর থেকে নদীর পানিতে ডুবে তার মৃত্যুর সংবাদ আসে।  দিনাজপুর অফিস