শিক্ষার্থীর মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজবাড়ী শহরের বিনোদপুর গ্রামের কলেজপাড়া এলাকায় গতকাল বৃহস্পতিবার সকালে পানিতে ডুবে রাফি খান নামের এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। রাফি রাজবাড়ী ইংলিশ মিডিয়াম স্কুলের দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী। মৃত শিক্ষার্থীর চাচা মজিবুল হোসেন জানান, রাফি অন্য শিশুদের সঙ্গে পুকুরে গোসল করতে নামে। এ সময় পুকুরপাড়ে থাকা বড় গাছ থেকে পুকুরে লাফ দেওয়ার পর সে তলিয়ে যায়। পরে অন্য শিশুরা বাড়িতে গিয়ে সবাইকে জানানোর পর তাকে উদ্ধার করে রাজবাড়ী সদর হাসপাতালে নেওয়া হয়। সেখানে কতর্ব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।