শিক্ষার্থীর মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেছেন। বিশ্ববিদ্যালয়ের কাজী নজরুল ইসলাম মিলনায়তনে গতকাল বৃহস্পতিবার সন্ধ্যা সাতটার দিকে এ ঘটনা ঘটে। তাঁর নাম সামিউল ইসলাম (২২)। তিনি বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী। বাড়ি গাইবান্ধা জেলায়। বাবার নাম আবদুল মালেক সরকার। বিভাগীয় সভাপতি একরামুল হামিদ এবং বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য অধ্যাপক চৌধুরী সারওয়ার জাহান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। তাঁর লাশ রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা আছে।’