শিক্ষার্থীর মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় গত শনিবার রাতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. আক্তার হোসেন (১৩) নামের এক কিশোরের মৃত্যু হয়েছে। আক্তার উপজেলার যোগানিয়া ইউনিয়নের কান্দাপাড়া গ্রামের মো. ইউনুস আলীর ছেলে। সে যোগানিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্র ছিল। তার পরিবার জানায়, রাত সাড়ে আটটার দিকে গোসল করে সে বাড়ির উঠানে তারে লুঙ্গি শুকাতে দিচ্ছিল। তখন ওই তারে সে বিদ্যুৎস্পৃষ্ট হয়। সঙ্গে সঙ্গে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।