শিক্ষার্থীর মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ার ধুনট উপজেলায় শজনেগাছ থেকে পড়ে শরিফুল ইসলাম (১৫) নামের এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। গতকাল মঙ্গলবার চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। শরিফুল উপজেলার বিলচাপড়ি গ্রামের রফিকুল ইসলামের ছেলে। সে সোনাহাটা দি নিউ আই ওপেনার কেজি স্কুলের দশম শ্রেণির শিক্ষার্থী ছিল। ওই স্কুলের পরিচালক শাহ আলম বলেন, শরিফুলরা সোনাহাটা বাজার এলাকার একটি বাসায় থাকত। ১৯ মার্চ বিকেলে একটি শজনেগাছে উঠে সে শজনেডাঁটা পাড়তে ছিল। এ সময় ডাল ভেঙে পড়ে সে আহত হয়। পরে ঢাকার একটি ক্লিনিকে তাকে ভর্তি করা হয়। সেখানে গতকাল তার মৃত্যু হয়।