প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্র সাইফুল ইসলামের (২০) লাশ উদ্ধার করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের পাশের নেহারীপাড়া এলাকার একটি মেস থেকে পুলিশ গতকাল শনিবার সকালে ওই লাশ উদ্ধার করে। সাইফুল ইসলাম পুর ও পরিবেশ কৌশল (সিইই) বিভাগের দ্বিতীয় বর্ষ প্রথম সেমিস্টারের ছাত্র ছিলেন। তিনি মানিকগঞ্জের দৌলতপুর উপজেলার কালিদহ গ্রামের বশির উদ্দিনের ছেলে।বিশ্ববিদ্যালয় সূত্র জানায়, নেহারীপাড়ার ১ নম্বর সড়কের একটি বাসার চারতলার একটি মেসে থাকতেন সাইফুল। তাঁকে গতকাল সকালে ঘুম থেকে জাগাতে গিয়ে সাড়াশব্দ না পেয়ে মেসের অন্য ছাত্ররা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে জানান। এরপর সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসকেরা সাইফুলকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে শিক্ষক ও শিক্ষার্থীরা হাসপাতালে ছুটে যান।