শিক্ষার্থীর শ্লীলতাহানির প্রতিবাদে মাদ্রাসায় তালা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুড়িগ্রামের উলিপুর উপজেলার নিজাই খামার বালিকা দাখিল মাদ্রাসায় তালা ঝুলিয়ে দিয়েছেন এলাকাবাসী। মাদ্রাসার সহকারী শিক্ষক শফিউর রহমান ওরফে জাহাঙ্গীরের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগে তাঁরা গতকাল বৃহস্পতিবার মাদ্রাসায় তালা ঝুলিয়ে দেন।
শ্লীলতাহানির শিকার ওই শিক্ষার্থী জানায়, শফিউর রহমান বিভিন্ন সময় তাকে উত্ত্যক্ত করতেন। এ ছাড়া প্রাইভেট পড়ার কথা বলে তাকে একা দেখা করতে বলতেন। এতে রাজি না হলে শফিউর গত মঙ্গলবার শ্রেণীকক্ষে ক্লাস চলার সময় তার শ্লীলতাহানি করেন। এর প্রতিকার চেয়ে মাদ্রাসার শিক্ষার্থীরা সুপার ও ব্যবস্থাপনা কমিটির সভাপতির কাছে লিখিত অভিযোগ করে। শ্লীলতাহানির ঘটনা এলাকাবাসীর মধ্যে জানাজানি হলে গতকাল এলাকাবাসী ওই শিক্ষকের বিচারের দাবিতে সকাল ১০টার দিকে মাদ্রাসায় তালা লাগিয়ে দেন।