শিক্ষার্থীরা পেল নতুন ঘর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জামালপুরের সরিষাবাড়ীর টিকরাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দুই শতাধিক শিক্ষার্থীকে এখন আর গাছতলার নিচে ক্লাস করতে হবে না। তাদেরকে একটি টিনের নতুর ঘর দিয়েছে সরকার। গত মঙ্গলবার থেকে ওই ঘরে পাঠদান করা হচ্ছে।
উপজেলা প্রাথমিক শিক্ষা কার্যালয় সূত্রে জানা গেছে, উপজেলার আওনা ইউনিয়নে টিকরাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়টি দীর্ঘদিন ধরে সংস্কার না করায় বিদ্যালয়ের একতলা ভবনের ছাদে ফাটলের সৃষ্টি হয়েছিল। এ কারণে ২০১৪ সালের এপ্রিল মাসে প্রশাসন ওই ভবনে পাঠদান বন্ধ রাখার নির্দেশ দেয়। এ কারণে শিক্ষকেরা ১৬ মাস ধরে শিক্ষার্থীদের বিদ্যালয়ের সামনে গাছতলায় পাঠদান করছিলেন। এভাবে ক্লাস করতে গিয়ে শিক্ষার্থীদের সমস্যা হচ্ছিল। এ ছাড়া বৃষ্টি শুরু হলে পাঠদান বন্ধ রাখতে হতো।
এ নিয়ে গত ২৬ জুলাই প্রথম আলোতে ‘গাছতলায় পাঠদান’ শিরোনামে প্রতিবেদন প্রকাশিত হয়।