শিক্ষার্থীরা সংবর্ধিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুমিল্লার দাউদকান্দি উপজেলার আনন্দ মাল্টিমিডিয়া স্কুল থেকে পিএসসি, জেএসসি ও এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ ও কুমিল্লা শিক্ষা বোর্ডে বৃত্তি পাওয়া ৩৫ জন ছাত্রছাত্রীকে সংবর্ধনা দেওয়া হয়েছে। গতকাল বেলা ১১টায় আনন্দ মাল্টিমিডিয়া স্কুলের উদ্যোগে স্কুলমাঠে কৃতী শিক্ষার্থীদের ক্রেস্ট ও সনদ দেওয়া হয়। এতে প্রধান অতিথি ছিলেন বিজয় বাংলা সফটওয়্যারের উদ্ভাবক মোস্তাফা জব্বার। সভাপতিত্ব করেন স্কুলের চেয়ারম্যান মো. আলাউদ্দিন। অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে স্কুলের ষষ্ঠ থেকে দশম শ্রেণিতে পড়ুয়া ছাত্রছাত্রীদের মধ্যে বিতর্ক প্রতিযোগিতার আয়োজন করা হয়।