শিক্ষার্থীরা সংবর্ধিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ময়মনসিংহের নান্দাইল উপজেলায় ইউনিভার্সিটি স্টুডেন্টস সলিডারিটি অ্যালায়েন্স (উষা) নামের একটি সংগঠন গতকাল শুক্রবার সকালে নান্দাইল উপজেলা পরিষদ মিলনায়তনে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে। উষার সভাপতি মো. সৌরভ ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আবদুল মালেক চৌধুরী, মুশুলি বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. শফিকুল ইসলাম ভূঁইয়া প্রমুখ। সংগঠনের সাধারণ সম্পাদক মো. আনিসুজ্জামান বলেন, গতকাল মোট ১২৭ জন কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়া হয়েছে।