প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন, বর্তমানে শিক্ষার্থীরাই সবচেয়ে বেশি জানে। তারা নিজে নিজে অনলাইনে ও মুঠোফোনে খুদে বার্তার মাধ্যমে তাদের পাবলিক পরীক্ষার ফলাফল জানতে পারছে। সারা দেশে একই মানে মেধা যাচাইয়ের পদ্ধতিতে প্রতিযোগিতা বাড়বে, মেধা বাড়বে।
গতকাল বৃহস্পতিবার দুপুর ১২টায় সিলেটের গোলাপগঞ্জ উপজেলা মিলনায়তনে সমাপনীতে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের এক সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে শিক্ষামন্ত্রী এসব কথা বলেন। ‘হলিসিটি এডুকেশন ট্রাস্ট বাংলাদেশ’ নামের একটি সংগঠন ওই সংবর্ধনার আয়োজন করে৷
গরিব শিক্ষার্থীদের কথা মাথায় রেখে শিক্ষানীতি করা হয়েছে উল্লেখ করে মন্ত্রী বলেন, শিক্ষানীতি প্রণয়নের আগে তিনি গ্রামেগঞ্জে ঘুরে বিদ্যালয়বিমুখ শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেছেন৷