শিক্ষার্থীরাও হত্যাকাণ্ডে জড়াচ্ছে: সংস্কৃতিমন্ত্রী
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সংস্কৃতির চর্চা না থাকায় আজকাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও হত্যাকাণ্ডে জড়িয়ে পড়ছে বলে মন্তব্য করেছেন সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর। গতকাল শনিবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার চিনাইর বঙ্গবন্ধু শেখ মুজিব অনার্স কলেজ মাঠে তিন দিনব্যাপী আয়োজিত বঙ্গ সংস্কৃতি উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
মন্ত্রী বলেন, ১৬ কোটি মানুষের এ দেশে যেভাবে সংস্কৃতির চর্চা হওয়া প্রয়োজন, সেভাবে হচ্ছে না। সংস্কৃতি চর্চার মাধ্যমে আলোকিত মানুষ গড়া সম্ভব। তিনি বলেন, ‘একসময় বিভিন্ন এলাকার বাড়িতে হারমোনিয়ামের শব্দ পাওয়া যেত, এখন টেলিভিশনের আওয়াজ পাওয়া যায়। বঙ্গ সংস্কৃতির মাধ্যমে আত্মার অনুসন্ধান করা যায়।