শিক্ষাসচিব হলেন নজরুল ইসলাম খান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শিক্ষাসচিব হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে তথ্য ও যোগাযোগপ্রযুক্তি বিভাগের সচিব ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাবেক একান্ত সচিব নজরুল ইসলাম খানকে (এন আই খান)।

আর তথ্য ও যোগাযোগপ্রযুক্তি বিভাগের ভারপ্রাপ্ত সচিব করা হয়েছে বাংলাদেশ ক্ষুদ্র ও কুটিরশিল্প করপোরেশনের চেয়ারম্যান শ্যাম সুন্দর সিকদারকে।

আজ সোমবার জনপ্রশাসন মন্ত্রণালয় এ বিষয়ে আদেশ জারি করেছে। বর্তমান শিক্ষাসচিব মোহাম্মদ সাদিক ১৮ সেপ্টেম্বর অবসরোত্তর ছুটিতে (পিআরএল) যাচ্ছেন।

এ ছাড়াও আজ জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষের চেয়ারম্যান মো. শহীদ উল্লাহ খন্দকারকে বাস্তবায়ন, পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগের ভারপ্রাপ্ত সচিব এবং  প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক শ্যামল কান্তি ঘোষকে বেসরকারীকরণ কমিশনের সদস্য করা হয়েছে।